1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি: অন্যতম আসামি বেল্লালকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা নবগঠিত কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেফতার চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরেছে হেযবুত তওহীদ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সোনারগাঁ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘গতকাল সাত ডাকাত আটক হয়েছিল তারা ডাকাত নন, আসলে পিকনিকে আসা শ্রমিক; পুলিশের তদন্তে সত্য উদঘাটন সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, উদ্ধার দেশীয় অস্ত্র র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঈদুল আজহা পরবর্তী ট্রেনযাত্রায় স্বাস্থ্যবিধি মানার অনুরোধ, করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী সকলকে জায়গা অনুসারে মাস্ক পড়ার নির্দেশ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
৪৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ঈদুল আজহা পরবর্তী ট্রেনযাত্রায় স্বাস্থ্যবিধি মানার অনুরোধ, করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল সামাল দিয়ে ফের ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে দেশজুড়ে যাত্রীরা। এ পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানের আহ্বান জানিয়েছে।

রোববার (৮ জুন) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরিধান করার অনুরোধ জানিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী হওয়ায় ঈদের ছুটি শেষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সচেতন থাকার জন্য বলা হয়েছে।

ঈদের পর ফের চালু হলো মেট্রোরেল, চামড়া ও মাংস বহনে নিষেধাজ্ঞা-  ঈদুল আজহার দিন একদিন বন্ধ থাকার পর ৮ জুন (রোববার) সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

তবে ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে প্রতিটি স্টেশনের প্রবেশপথে কড়া তল্লাশি চালানো হবে। যাত্রীদের কাছে এমন কিছু পাওয়া গেলে তাদের মেট্রো স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া  জুন (সোমবার) থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলবে।

দেশজুড়ে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বগতি, সক্রিয় রোগীর সংখ্যা ছাড়াল ৫ হাজার

ঈদের উৎসবের মধ্যেই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। একদিনেই আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েকশ। বিশেষজ্ঞরা বলছেন, যদিও সংক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে মৃদু হাঁচি-কাশি বা জ্বরের মাধ্যমে ধরা পড়ছে, তবু সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে যাওয়া চিন্তার কারণ।

৮ জুন পর্যন্ত কেন্দ্রের বুলেটিন অনুযায়ী:

  • মোট সক্রিয় রোগীর সংখ্যা: ৫,৭৫৫ জন
  • গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত: ৩৯১ জন
  • একদিনে মৃত্যু: জন

করোনার সংক্রমণ বৃদ্ধির ধারা (এক নজরে)

  • ২৬ মে: ১,০১০
  • ৩০ মে: ২,৭১০
  • ৩১ মে: ৩,৩৯৫
  • ১ জুন: প্রায় ৪,০০০
  • ২ জুন: ৩,৯৬১
  • ৩ জুন: ৪,০২৬
  • ৫ জুন: ৪,৮৬৬
  • ৬ জুন: ৫,৩৬৪
  • ৮ জুন: ৫,৭৫৫

রাজ্যভিত্তিক আক্রান্তের সংখ্যা:

  • কেরালা: ১,৮০৬
  • গুজরাট: ৭১৭
  • দিল্লি: ৬৬৫
  • পশ্চিমবঙ্গ: ৬২২ (গত ২৪ ঘণ্টায় ২৬ জন নতুন সংক্রমণ)
  • মহারাষ্ট্র: ৫৭৭
  • কর্ণাটক: ৪৪৪
  • তামিলনাড়ু: ১৯৪
  • উত্তরপ্রদেশ: ২০৮

গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরলে একজন করে মোট চার জনের মৃত্যু হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট