1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৩ আসনের অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের ব্রিফিং প্যারেড নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটের সমীকরণ বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় নতুন সম্ভাবনার ইঙ্গিত র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে সিরিজ ডাকাতির ঘটনায় ৪ বছর পর সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি রূপগঞ্জে সিরিজ ডাকাতির সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি সোনারগাঁওয়ে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি “ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি

ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে রূপগঞ্জে সিসিএস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে
৯৮

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আজ শুক্রবার, ১৩ জুন ২০২৫, বিকেল ৪টায় রূপগঞ্জের সরকারি মুরাপাড়া কলেজে অনুষ্ঠিত হয়েছে সিসিএস (Conscious Consumers Society) নারায়ণগঞ্জ জেলার আয়োজনে সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা।

সচেতন ভোক্তা গড়ে তুলতে এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে তাদের জানাতে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
মো: সাইফুল ইসলাম, রুবেল হক, ওমর ফারুক শাহাজাদা, আবু তালহা সরকার, প্রভাষক এসএম শরীফ খন্দকার নিখর, সাংবাদিক সুমন মজুমদার, মো: সোহেল কিরন, পারভেজ খান, ইসরাত জাহান সম্পা এবং তিশা চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন মো: সজিব মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – মো: মাসুম মিয়া, মো: আবু বকর ছিদ্দিক, আবির হোসেন সৈকত, শুভ চাকমা, মো: বিল্লাল হোসেন, অলোক মল্লিক, অর্প সাহা, আকিব হাসান, জুনায়েদ আহমেদ, কাজী আমির হামজা, শাহাদাৎ, জিজান মোল্লা সহ আরও অনেক সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম মনি বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সিসিএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোক্তারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন, তবে ১৬১২১ হটলাইনে অভিযোগ জানাতে হবে এবং ৩০ দিনের মধ্যে যথাযথ তথ্য-প্রমাণসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করতে হবে।”

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সবাইকে জানতে হবে এবং অন্যদের জানাতে হবে। জাতিসংঘ স্বীকৃত ৮টি ভোক্তা অধিকারের কথা তুলে ধরে তিনি ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সবশেষে সিসিএস-এর কেন্দ্রীয় স্লোগান পাঠ করে পরিচিতি ও মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সিসিএস-এর কেন্দ্রীয় স্লোগান:
“ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম।
ভোক্তা বাঁচলে – বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।”

CCS – Conscious Consumers Society

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট