1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি রাশেদকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সোনারগাঁয়ের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায়। মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার বেলা কর্তিক কীটনাশকের ব্যবহার ও আইন প্রয়োগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের জমকালো সফর কাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আগামীকাল(১৮ জুলাই ২০২৫,শুক্রবার)বিকেল ৫টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সফর করবেন জাতীয়তাবাদী নাগরিক পার্টি (এনসিপি)এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।দলীয় কার্যক্রম গতিশীল করা এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)সোনারগাঁ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ্ ও বৈষম্য বিরোধী নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন জানান-এনসিপির কেন্দ্রীয় নেতারা এ সফরে অংশ নেবেন।বিকেল ৫টায় মোগরাপাড়া চৌরাস্তায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত জনসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।জুলাই পদযাত্রা উপলক্ষে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পর্যালোচনায় অংশ নেবেন।সোনারগাঁ থানা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন,সভা সফল করতে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে,এ সফরের মাধ্যমে সোনারগাঁসহ নারায়ণগঞ্জ অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট