1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৩ আসনের অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের ব্রিফিং প্যারেড নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটের সমীকরণ বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় নতুন সম্ভাবনার ইঙ্গিত র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে সিরিজ ডাকাতির ঘটনায় ৪ বছর পর সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি রূপগঞ্জে সিরিজ ডাকাতির সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি সোনারগাঁওয়ে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি “ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি

মেঘনা উপজেলায় জালাল আহমেদকে বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল বিএনপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯৪৩ বার পড়া হয়েছে
১৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

কুমিল্লার মেঘনা উপজেলা জাতীয়তাবাদী যুবদল মেঘনা উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি মোঃ জালাল আহমেদ (জামান)।

১৯৯১ সালে এম. কে আনোয়ার স্যারের হাত ধরে রাজনীতিতে আগমন জালাল আহমেদ জামান এর। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তার বিরুদ্ধে জননিরাপত্তা আইনসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। যার পরিপেক্ষিতে জেল জুলুমের শিকার হতে হয়েছে একাধিক বার।

জালাল আহমেদ (জামান) তিনি ছিলেন যুবদলের সর্বাধিক প্রিয়, কর্মীবান্ধব, তৃণমূল নেতাকর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীদের একজন লড়াকু সৈনিক ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে এবং দলের সকল আদর্শকে বুকের ভিতর লালন করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, তৎকালীন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম কে আনোয়ার এর বিশ্বস্ত আস্থাভাজন ছিলেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সংগঠনের মেঘনা উপজেলায় যে কোনো ধরনের কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষে সব বয়সের সাধারণ জনগনসহ যুবকদের একসাথে করে কর্মসূচি বাস্তবায়ন করার জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।
জনাব জালাল আহমেদের ডাকে সবাই এসে একসাথে জড়ো হত।

মেঘনা উপজেলার অন্তর্গত যেকোনো ইউনিয়নে যেকোনো অনুষ্ঠান যখন সফলভাবে বাস্তবায়ন করার প্রয়োজন ছিল, ঠিক তখন হাজারো নেতাকর্মীকে নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়ন করার কারণে তৎকালীন মন্ত্রী জনাব এম কে আনোয়ার সাহেবের আস্থাভাজন হিসেবে এবং বিশ্বস্ত একনিষ্ঠ রাজপথের লড়াকু সৈনিক হিসেবে মনে জায়গা করে নিয়েছিলেন।

জালাল আহমেদ জামান এর সাহসিকতার কারণে বিএনপি অঙ্গসংগঠনসহ সর্বস্তরের নেতাকর্মীরা
জালাল আহমেদকে পছন্দ করতেন।

কর্মীবান্ধব এই যুবনেতার হঠাৎ উত্থান এবং রাজনৈতিক মাঠে সুনাম অর্জন করার কারণে নিজ দলের মধ্যে ঝাপটি মেরে থাকা কিছু সংখ্যক নেতা তাকে আর সহ্য করতে পারলেন না।

বহু ধরনের ষড়যন্ত্র, পদে পদে তার বিরুদ্ধে কুৎসা রটনা রটানোর আভাস পেয়ে তরুণ এই যুবনেতা এক সময়ে আমেরিকাতে পাড়ি জমাতে মন স্থির করলেন।

সেখানে গিয়েও সব সময় মেঘনা উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সব সময় যোগাযোগ রেখে চলেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের মনের ভাব চাঙ্গা রাখার উদ্দেশ্যে সব সময় সাহস যোগানোর কাজ করে যাচ্ছেন।

তিনি বিদেশে থাকাকালীন বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্বেচ্ছাসেবকদলের অসংখ্য নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা করেছেন।
২০২৩ সালে আবারও তিনি বাংলাদেশে এসে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
তিনি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে সঙ্গে নিয়ে একটি বিশাল সমাবেশের আয়োজন করেন, যা এই সমাবেশটি জননেতা তারেক রহমানের দৃষ্টিতে আসে।
যা ইতিপূর্বে গত ১২ বছরে কেউ মেঘনা উপজেলার বুকে এতো বড় সমাবেশ করতে পারেনি।

দলের এই সময়ে বিএনপিরও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা জালাল আহমেদের মত একজন সাহসী নেতাকে মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পেলে, মেঘনা উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে বলে তৃলমূল নেতা কর্মীরা জানান।

মেঘনা উপজেলার সকল অঙ্গ সংগঠনের এবং তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীরা জনাব জালাল আহমেদ জামান) কে মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় বলে জানান তৃণমূল বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট