1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি রাশেদকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সোনারগাঁয়ের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায়। মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার বেলা কর্তিক কীটনাশকের ব্যবহার ও আইন প্রয়োগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে এক হাজার পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ আলম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

সোনারগাঁ থানার এসআই মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ  মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিয়ে বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায়।

এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০ নম্বরযুক্ত একটি হানিফ পরিবহনের বাস চেকপোস্টে পৌঁছালে পুলিশ গাড়ীটিকে থামতে বলে। বাস থামার সঙ্গে সঙ্গেই এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করিলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরে তার শরীর তল্লাশি করে লুঙ্গির নিচে পরিহিত হাফ প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের কসটেপে মোড়ানো পলিথিনে রাখা ২০টি ছোট প্যাকেট উদ্ধার করে।

প্রতিটি প্যাকেটে ৫০ টি করে মোট এক হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক মোঃ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মুছুনী ক্যাম্পের বাসিন্দা।

তার বিরুদ্ধে  সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট