1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি: অন্যতম আসামি বেল্লালকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা নবগঠিত কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেফতার চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরেছে হেযবুত তওহীদ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সোনারগাঁ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘গতকাল সাত ডাকাত আটক হয়েছিল তারা ডাকাত নন, আসলে পিকনিকে আসা শ্রমিক; পুলিশের তদন্তে সত্য উদঘাটন সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, উদ্ধার দেশীয় অস্ত্র র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ছাত্র-ছাত্রীদের মাঝে চারা গাছ বিতরণ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে
৭১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি : অদ্য ১০/০৮/২০২৫ মঙ্গলবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলাস্থ মোগরাপাড়া ইউনিয়নের ৫৪ নং কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শতাধিক চারা গাছ বিতরণ করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সোনারগাঁও শাখা কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি আক্তার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আঞ্চলিক শাখার সভাপতি শামিন হোসেন ও সেক্রেটারি কাউসার আহম্মেদ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শিপন সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল আমিন, ইমরানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী নুরুল হক বলেন— “গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, এটি আমাদের পরিবেশকে বাসযোগ্য করে তোলে, মাটি রক্ষা করে, প্রাকৃতিক ভারসাম্য বজায় করেন। আজকের শিশুদের হাতে যদি আমরা গাছ তুলে দিই, তাহলে তারা আগামী দিনের সবুজ বাংলাদেশের রক্ষক হয়ে উঠবে। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। আমরা সবাই যদি নিজের বাড়ির আঙিনায় বা আশেপাশে অন্তত একটি গাছ লাগাই এবং যত্ন করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুস্থ-সুন্দর পৃথিবী উপহার দিতে পারব।”

শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট