1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি: অন্যতম আসামি বেল্লালকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা নবগঠিত কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেফতার চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরেছে হেযবুত তওহীদ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সোনারগাঁ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘গতকাল সাত ডাকাত আটক হয়েছিল তারা ডাকাত নন, আসলে পিকনিকে আসা শ্রমিক; পুলিশের তদন্তে সত্য উদঘাটন সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, উদ্ধার দেশীয় অস্ত্র র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সোনারগাঁয়ের দর্শনীয় স্থান ঘুরে দেখলেন জাপানের ১১০ বিনিয়োগকারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে
৬১

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তারা সোনারগাঁয়ের প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি এবং শিল্পাচার্য জয়নুল আবেদীনের লোক ও কারুশিল্প জাদুঘর ঘুরে দেখেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অতিথিদের স্বাগত জানান ফাউন্ডেশনের উপ-পরিচালক একে আজাদ সরকার ও রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক। পরে তারা রেস্টোরেশনকৃত বড় সরদার বাড়ি ও জাদুঘরের বিভিন্ন ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

এছাড়া বড় সরদার বাড়ির অনন্য স্থাপত্যরীতি এবং প্রাচীন পানাম নগরীর নান্দনিক স্থাপত্য দেখে বিনিয়োগকারীরা অভিভূত হন।

জানা গেছে, জাপানের এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আয়োজিত তিন দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে এসেছেন। তাদের সফরে ব্র্যাক ইপিএলসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের পৃথক দুটি ইউনিট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট