1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি রাশেদকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সোনারগাঁয়ের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায়। মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার বেলা কর্তিক কীটনাশকের ব্যবহার ও আইন প্রয়োগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে এক হোটেল মালিকের বিরুদ্ধে নাবালিকা কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হোটেল মালিকের বিরুদ্ধে নাবালিকা কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়— ভাড়াটিয়া ১৩ বছর বয়সী আখি মনি, স্থানীয় কাঁচপুরের কুতুবপুর বোম্বাই চিপস কোম্পানীর সামনে নুর আলমের হোটেলে কাজ করছিল। মজুরি চাইতে গেলে হোটেল মালিক নুর আলম কিশোরীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং পরিধেয় পোশাক খোলার চেষ্টা করে। এসময় মেয়েটি নুর আলমের হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাটি পরিবারকে জানালে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা সালমা আক্তার বুধবার রাতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান—অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ বিকেলে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়। মুঠোফোনে এসআই ইসলাম কে কল করলে তিনি জানান, আসামীকে আমরা গ্রেপ্তার করতে সেখানে গিয়েছিলাম।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ধামাচাপা দিতে ও অভিযোগ উঠিয়ে নিতে স্থানীয় প্রভাবশালী এক নেতার পক্ষ থেকে রফাদফার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট