1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৩ আসনের অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের ব্রিফিং প্যারেড নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটের সমীকরণ বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় নতুন সম্ভাবনার ইঙ্গিত র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে সিরিজ ডাকাতির ঘটনায় ৪ বছর পর সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি রূপগঞ্জে সিরিজ ডাকাতির সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি সোনারগাঁওয়ে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি “ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি

সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর ব্যাগে মিলল তরুণীর অর্ধগলিত লাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে
১৩৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর ব্যাগে মোড়ানো অবস্থায় সায়মা আক্তার মীম (২২) নামে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ সংলগ্ন ঝোপঝাড় এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং কলাপাতা বার্গার রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টার পর থেকে মীম নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর না পেয়ে তার পরিবার মঙ্গলবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন বিকেলে কাইকারটেক ব্রীজের পাশে ঝোপে একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে খুললে দেখা যায়, ভিতরে কালো পলিথিনে মোড়ানো কসটেপ দিয়ে প্যাঁচানো এক নারীর লাশ। লাশটির হাত-পা বাঁধা ছিল। পরে নিহতের মামা খোকন শেখ সাগর লাশের পরিচয় নিশ্চিত করেন।

নিহতের মামা খোকন শেখ জানান, তার ভাগ্নি দুই বছর আগে কুমিল্লার রায়হান নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। উভয় পরিবারের অমতে তারা ভাড়া বাসায় বসবাস করতেন। তার অভিযোগ, রায়হানই মীমকে শ্বাসরোধে হত্যা করে ব্যাগে ভরে ফেলে গেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “কসটেপে মোড়ানো ব্যাগ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট