1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি রাশেদকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সোনারগাঁয়ের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায়। মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার বেলা কর্তিক কীটনাশকের ব্যবহার ও আইন প্রয়োগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলার ২নং আসামি সুমন র‍্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসেনকে গুলি করে হত্যার ঘটনার এজাহারভুক্ত ২নং আসামি সুমন হোসেনকে র‍্যাব-১১ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন আলোচিত অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে র‍্যাব জনগণের আস্থা অর্জন করেছে।

ফতুল্লা থানার পূর্ব লালপুর এলাকার সুমন আলী বেপারীর ছেলে মো. মামুন হোসেন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ইট–বালু–সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। “মা-বাবার দোয়া ট্রেডার্স” নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।

গত ০৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার ভোরে ইট আনতে প্রস্তুতি নেওয়ার সময় পূর্ব পরিচিত মো. সুমন হোসেনসহ একদল লোক মামুনের বাসায় এসে তাকে কথা বলার কথা বলে দোকানের সামনে নিয়ে যায়। কিছুক্ষণ পর ২০–২৫ জন আসামি মামুনকে রেললাইনের পূর্ব পাশে খালি জায়গায় দাড় করিয়ে সারিবদ্ধভাবে আগ্নেয়াস্ত্র তাক করে। হঠাৎ আসামি সুমন মামুনের ডান চোখে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিক্টোরিয়া হাসপাতালে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৯) বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় ১৪ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৪টায় র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে কাঠেরপুল এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় এজাহারনামীয় ২নং আসামি মো. সুমন হোসেন (৩৫)–কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরজন্য তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট