1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি রাশেদকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সোনারগাঁয়ের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায়। মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার বেলা কর্তিক কীটনাশকের ব্যবহার ও আইন প্রয়োগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য মতে, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল৷

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট