তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্র) ওয়াছেক মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০০.০৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউপির অন্তর্গত কাঁচপুর উত্তর পাড়া সাকিনস্হ ধৃত আসামী শামীম (৩২) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১। শামীম (৩২), পিতা- মৃত রমিজ উদ্দিন, মাতা- সাফিয়া বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- কাঁচপুর (উত্তর পাড়া), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং জব্দ তালিকাসহ জব্দকৃত আলামত ২২ (বাইশ) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
থানার নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনাকারে দেখা যায় যে, ধৃত আসামী শামীম (৩২) এর বিরুদ্ধে (১) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৩৬, তারিখ- ১৩ জুন, ২০২৬; জি আর নং-৩৫০, তারিখ- ১৩ জুন, ২০২৬; সময়- রাত ০০:১৫ ঘটিকা, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; (২) নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার ,এফআইআর নং-৩৮/৬৮৪, তারিখ- ১২ নভেম্বর, ২০১৭; সময়- ০০.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(খ), ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; রুজু রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে. নিউজ সাজিয়ে দিন