Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার।

By একুশে বাংলা নিউজ
October 23, 2025 1 Min Read
0

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার।

📰 তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বাড়ির নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি অপু (২৫)-কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড ও অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৮, পটুয়াখালী কোম্পানির একটি যৌথ আভিযানিক দল ২৩ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার বলিপাড়া এলাকা থেকে আসামি অপুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপু (২৫), পিতা হিরা, সাং–মহসিন ক্লাবের গলি, থানা–নারায়ণগঞ্জ...
৫৪৩

📰 তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে বাড়ির নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি অপু (২৫)-কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড ও অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৮, পটুয়াখালী কোম্পানির একটি যৌথ আভিযানিক দল ২৩ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার বলিপাড়া এলাকা থেকে আসামি অপুকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অপু (২৫), পিতা হিরা, সাং–মহসিন ক্লাবের গলি, থানা–নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা–নারায়ণগঞ্জ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত আসামি অপু ও তার সহযোগীরা নিরাপত্তা প্রহরী আবু হানিফ (৩০)-কে তার কর্মস্থল খানপুরের জিতু ভিলা থেকে ডেকে নিয়ে যায়।

তারা প্রথমে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীতে সুন্দরবন মাঠে, পরে জোড়া ট্যাংকির মাঠে, এবং সর্বশেষ খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে বাউন্ডারী করা খালি জায়গায় নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু একই দিন রাত ১০টার দিকে আবু হানিফ মৃত্যুবরণ করেন।

নিহতের ভাই মো. হযরত আলী (২৬) বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি অপুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র‍্যাব ও প্রশাসনের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা।

Next

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযান, দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ