Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

By একুশে বাংলা নিউজ
November 9, 2025 1 Min Read
0

নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে র‍্যাব-১১, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। শনিবার (০৮ নভেম্বর ২০২৫) দুপুরে সদর থানাধীন দিগুবাবুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুমন স্টোর এবং আব্দুল্লাহ স্টোর নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত দোকানদাররা সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ ও বাজারজাত করে আসছিলেন। এতে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্যের ক্ষতি ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছিল। র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ গোপন তথ্যের...
৫২৩

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে র‍্যাব-১১, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

শনিবার (০৮ নভেম্বর ২০২৫) দুপুরে সদর থানাধীন দিগুবাবুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুমন স্টোর এবং আব্দুল্লাহ স্টোর নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত দোকানদাররা সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ ও বাজারজাত করে আসছিলেন। এতে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্যের ক্ষতি ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছিল।

র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে এবং উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

মোবাইল কোর্টে সুমন স্টোরের মালিক সুমন সাহা (৪৭), পিতা গোপাল সাহা, সাং-দেওভোগ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং আব্দুল্লাহ স্টোরের ম্যানেজার মিঠু (৪৫), পিতা আব্দুর রশিদ, সাং-তল্লা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(২) ধারায় দোষী সাব্যস্ত করে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ১৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়, যা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব টিটু বড়ুয়া’র হেফাজতে রাখা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Next

সিদ্ধিরগঞ্জে তরুণীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ