Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদন

বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিআইজি রেজাউল করিমের

By একুশে বাংলা নিউজ
January 12, 2026 1 Min Read
0

বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিআইজি রেজাউল করিমের

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় বক্তব্যের শুরুতে ডিআইজি রেজাউল করিম মল্লিক মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ...
৭২০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় বক্তব্যের শুরুতে ডিআইজি রেজাউল করিম মল্লিক মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে জেলার সকল অফিসার ইনচার্জকে নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার কথা উল্লেখ করে ডিআইজি বলেন, “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।”
এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যদের সামষ্টিক সমস্যার কথা শোনেন এবং সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। কিছু বিষয় আইজিপিকে অবহিত করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
এসময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

Next

সোনারগাঁয়ে যেকোনো স্থানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা করুন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ