Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা: প্রধান অভিযুক্ত গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
January 15, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা: প্রধান অভিযুক্ত গ্রেফতার

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নারায়ণগঞ্জ-০৪ আসনের এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জনসংযোগের উদ্দেশ্যে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ভেতরে অপরিচিত দুই যুবক মিশে যায় এবং তাদের অনুসরণ করতে থাকে। বিষয়টি আঁচ করতে পেরে নেতাকর্মীরা একজনকে আটক করে। পরে তার কাছ থেকে একটি চাপাতি (দেশীয় ধারালো অস্ত্র)...
৫৮১

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নারায়ণগঞ্জ-০৪ আসনের এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জনসংযোগের উদ্দেশ্যে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান।
এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ভেতরে অপরিচিত দুই যুবক মিশে যায় এবং তাদের অনুসরণ করতে থাকে। বিষয়টি আঁচ করতে পেরে নেতাকর্মীরা একজনকে আটক করে। পরে তার কাছ থেকে একটি চাপাতি (দেশীয় ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়। এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে থাকা দুই নেতাকর্মী আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজনের সহায়তায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তার সহযোগীদের নিয়ে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন। তারা চলে যাওয়ার পর আটক হামলাকারীকে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত মারুফ হাসান (২২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ হাসান মৃত আইয়ুব আলীর ছেলে। তার মায়ের নাম নাছিমা বেগম। তিনি চর কাশিপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ড, কাশিপুর ইউনিয়নের বাসিন্দা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত অভিযুক্তকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফুটপাতে অস্বাস্থ্যকর খাবারে জনস্বাস্থ্য হুমকিতে, কঠোর আইনি ব্যবস্থার দাবি

Next

নারায়ণগঞ্জ বন্দরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *