Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

By একুশে বাংলা নিউজ
February 1, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সোনারগাঁও প্রতিনিধি:- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চরমোনাই ঘোষিত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় সোনারগাঁও পৌরসভার পানাম এলাকার আউয়াল ভিলায় আয়োজিত এ সভায় তিনি তার স্বপ্ন, সম্ভাবনা ও অঙ্গীকার তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। আইনশৃঙ্খলা উন্নয়নে কমিউনিটি ফোর্স গঠন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্ট্রিট লাইট বৃদ্ধি এবং বাসস্ট্যান্ড ও বাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নিরাপত্তায় দুই থানায় সুরক্ষা ডেস্ক,...
৫১৯

সোনারগাঁও প্রতিনিধি:-

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চরমোনাই ঘোষিত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় সোনারগাঁও পৌরসভার পানাম এলাকার আউয়াল ভিলায় আয়োজিত এ সভায় তিনি তার স্বপ্ন, সম্ভাবনা ও অঙ্গীকার তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। আইনশৃঙ্খলা উন্নয়নে কমিউনিটি ফোর্স গঠন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্ট্রিট লাইট বৃদ্ধি এবং বাসস্ট্যান্ড ও বাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

নারী ও শিশু নিরাপত্তায় দুই থানায় সুরক্ষা ডেস্ক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে শিক্ষক নিয়োগ, বৃত্তি, মেডিকেল সেন্টার উন্নয়ন ও নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

কর্মসংস্থান সৃষ্টিতে বন্ধ কারখানা চালু, স্থানীয় নিয়োগ বাধ্যতামূলক, অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন উন্নয়নের মাধ্যমে ২ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রবাসীদের জন্য সহায়তা ডেস্ক এবং পরিবেশ রক্ষায় নদী দূষণ বন্ধ ও কারখানায় ইটিপি বাস্তবায়নের কথাও জানান।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

র‍্যাব-১১ এর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ আফিম উদ্ধার

Next

সেনাবাহিনীর বিশেষ অভিযানে রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ