Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে মুন্সিগঞ্জে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
February 3, 2026 1 Min Read
0

র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে মুন্সিগঞ্জে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মাদকদ্রব্য নির্মূলে এবং মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে র‍্যাব-১১ বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে র‍্যাব-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ বোতল স্কাফ ও ৪৭ বোতল ফেনসিডিলসহ মোট ১৩৫ বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। এসময় ০১ জন পেশাদার মাদক...
৭৭৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নির্মূলে এবং মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে র‍্যাব-১১ বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে র‍্যাব-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।
এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ বোতল স্কাফ ও ৪৭ বোতল ফেনসিডিলসহ মোট ১৩৫ বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।
এসময় ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হাকিম (৪৫), পিতা: মজনু সরকার, সাং: দক্ষিণ ইসলামপুর, থানা: মুন্সিগঞ্জ সদর, জেলা: মুন্সিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১১।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় বড় চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন জেলায় বহন, সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সেনাবাহিনীর বিশেষ অভিযানে রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

Next

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ