1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) নারায়ণগঞ্জ মহানগর শাখার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত। র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে মুন্সিগঞ্জে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সেনাবাহিনীর বিশেষ অভিযানে রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-১১ এর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ আফিম উদ্ধার সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন-২)এর চ্যাম্পিয়ন সোনালী অতীত ০৭/০৯ সোনারগাঁওয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বন্ধের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী মূল হোতা জিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
৮২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য নির্মূলে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় র‍্যাব-১১ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের বসতবাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হোসেন মিয়া (৪০),মোঃ রিপন মিয়া (২৮), প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এই অবৈধ ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়ে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট