বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে
৫৫৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলাসহ আওতাধীন সাতটি জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১১।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার এলাকায় জনসাধারণের ব্যাপক উপস্থিতি ও বিভিন্ন কর্মসূচিকে ঘিরে গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগমস্থল এবং কৌশলগত পয়েন্টগুলোতে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক মোবাইল টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে।
র‍্যাব-১১ এর পক্ষ থেকে সাধারণ জনগণকে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধি মেনে মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১১ এর এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews