Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: বড় ভাইদের বিরুদ্ধে ছোট ভাই আলমগীরের অভিযোগ

By একুশে বাংলা নিউজ
March 6, 2026 1 Min Read
0

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: বড় ভাইদের বিরুদ্ধে ছোট ভাই আলমগীরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে আপন তিন বড় ভাইয়ের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন ছোট ভাই আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে একাধিকবার বিচার-সালিশ হলেও এখনো এ বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, তার বড় তিন ভাই মোতালেব, মোজাম্মেল ও ইয়াকুব মিয়া পৈতৃক সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে নানা টালবাহানা করছেন। তিনি বলেন,ভাইদের অত্যাচারের কারণে আমি অনেক আগেই পরিবার নিয়ে ঢাকায় বসবাস শুরু করি। প্রায় দেড় বছর আগে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার বিল্ডিংসহ বাড়িটি দখলে নিয়ে নেয় আমার আপন বড় ভাইয়েরা। তিনি আরও বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে...
২৪১

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে আপন তিন বড় ভাইয়ের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন ছোট ভাই আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে একাধিকবার বিচার-সালিশ হলেও এখনো এ বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, তার বড় তিন ভাই মোতালেব, মোজাম্মেল ও ইয়াকুব মিয়া পৈতৃক সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে নানা টালবাহানা করছেন। তিনি বলেন,ভাইদের অত্যাচারের কারণে আমি অনেক আগেই পরিবার নিয়ে ঢাকায় বসবাস শুরু করি। প্রায় দেড় বছর আগে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার বিল্ডিংসহ বাড়িটি দখলে নিয়ে নেয় আমার আপন বড় ভাইয়েরা।

তিনি আরও বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি তার পৈতৃক সম্পত্তির কিছু অংশ সাফ কবলা এবং কিছু অংশ বায়না চুক্তির মাধ্যমে বিক্রি করেন। কিন্তু ক্রেতাদের কাছে জমি বুঝিয়ে দিতে গেলে তার ভাইয়েরা বাধা সৃষ্টি করেন এবং হামলা ও মামলা দিয়ে তাকে হয়রানি করছেন বলে অভিযোগ করেন।

আলমগীর হোসেন বলেন,আমি সোনারগাঁ প্রশাসন ও এলাকাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই,আমি আমার বাবার ছোট ছেলে। যদি আমার ভাইয়েরা বাড়ি ও বিল্ডিং ভোগদখল করতে পারে। তাহলে আমি কেন পারবো না আমি আমার প্রাপ্য হক চাইতেই তাদের পক্ষ থেকে আমার এবং জমির ক্রেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে, পাশাপাশি আমাকে হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।

তিনি প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন,বিষয়টি তদন্ত করে সঠিক বিচার ও তার ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি,এ বিষয়ে অভিযুক্ত বড় ভাইদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা হলেও এখনো কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর মতে, প্রশাসনের হস্তক্ষেপে এ বিরোধের স্থায়ী সমাধান হতে পারে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

Next

সোনারগাঁয়ে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ; আহত ৩ নারী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ