Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্টের শুভ উদ্বোধন

By একুশে বাংলা নিউজ
March 13, 2026 1 Min Read
0

ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্টের শুভ উদ্বোধন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ স্থানীয় মানুষের সেবা আরও সহজ ও আধুনিক করতে “ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্ট”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাইটার্স এলিভেন সংগঠনের সদস্য, সাংবাদিকসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিতে ফটোকপি, ছবি তোলা ও ছবি থেকে ছবি তৈরি, কম্পোজ, জমির খাজনার আবেদন, বিভিন্ন ভাতার আবেদন, চাকরির আবেদন, স্কুল-কলেজে ভর্তির আবেদন, সার্টিফিকেট সংশোধন, লেমিনেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন ও অফলাইন সেবা প্রদান করা হবে। এছাড়াও ভোটার আইডি সংশোধন...
৩৩১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

স্থানীয় মানুষের সেবা আরও সহজ ও আধুনিক করতে “ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্ট”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাইটার্স এলিভেন সংগঠনের সদস্য, সাংবাদিকসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটিতে ফটোকপি, ছবি তোলা ও ছবি থেকে ছবি তৈরি, কম্পোজ, জমির খাজনার আবেদন, বিভিন্ন ভাতার আবেদন, চাকরির আবেদন, স্কুল-কলেজে ভর্তির আবেদন, সার্টিফিকেট সংশোধন, লেমিনেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন ও অফলাইন সেবা প্রদান করা হবে। এছাড়াও ভোটার আইডি সংশোধন ও নতুন ভোটার আইডির আবেদন, জন্ম নিবন্ধনের নতুন আবেদন ও সংশোধন, পাসপোর্ট আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদনসহ নানা সেবা পাওয়া যাবে।
এর পাশাপাশি এখানে কম্পিউটার প্রশিক্ষণ, গেঞ্জি ও মগ প্রিন্ট, কম্পিউটার সার্ভিসিং, নতুন ও পুরাতন কম্পিউটার ক্রয়-বিক্রয় এবং কম্পিউটারের বিভিন্ন পার্টসও পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো এলাকার সাধারণ মানুষকে দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা প্রদান করা। যাতে ছোট ছোট কাজের জন্য মানুষকে দূরে যেতে না হয়। আমরা আন্তরিকতার সাথে সেবা দেওয়ার চেষ্টা করবো এবং সকলের সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যা এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ থানায় গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

Next

সৌদি আরব দাম্মাম সুবেকায় কাজী লন্ড্রি এন্ড কাজী ফ্যাশন এর শুভ উদ্বোধন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ