Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

সোনারগাঁও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কম চাল পাওয়ার দাবি উপকারভোগীদের

By একুশে বাংলা নিউজ
March 15, 2026 1 Min Read
0

সোনারগাঁও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কম চাল পাওয়ার দাবি উপকারভোগীদের

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে পৌর ভবন প্রাঙ্গণে চাল বিতরণের সময় উপকারভোগীদের একাংশ এ অভিযোগ করেন। পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সোনারগাঁও পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৩ হাজার ৮৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেকেই নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল পেয়েছেন বলে অভিযোগ করেন। তাদের ভাষ্যমতে, কেউ পেয়েছেন ৮ কেজি ৮৯০ গ্রাম,...
২১০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে পৌর ভবন প্রাঙ্গণে চাল বিতরণের সময় উপকারভোগীদের একাংশ এ অভিযোগ করেন।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সোনারগাঁও পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৩ হাজার ৮৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেকেই নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল পেয়েছেন বলে অভিযোগ করেন। তাদের ভাষ্যমতে, কেউ পেয়েছেন ৮ কেজি ৮৯০ গ্রাম, কেউ ৮ কেজি ৮০০ গ্রাম, আবার কেউ ৯ কেজি ৪১০ গ্রাম, ৯ কেজি ২৩০ গ্রাম, ৯ কেজি ১৫০ গ্রাম কিংবা ৯ কেজি ২৬০ গ্রাম চাল।
চাল নিতে আসা পৌর এলাকার কয়েকজন দুস্থ ও হতদরিদ্র ব্যক্তি অভিযোগ করে বলেন, অনেক ভাড়াটিয়া কার্ড পেলেও প্রকৃত স্থানীয় গরীবদের মধ্যে অনেকে এই কার্ড পাননি। তাদের দাবি, “মুখ দেখে দেখে কার্ড দেওয়া হয়েছে। সরকারিভাবে আমাদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও আমরা পুরো ১০ কেজি পাইনি।”
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, “প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা এবং ১০ কেজিই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ অনিয়মের অভিযোগ করেনি। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ

Next

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *