1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা সোনারগাঁবাসী ও মোগরাপাড়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা মোঃ সালে মুসা। বৈদ্যের বাজার ইউনিয়নে অসচ্ছল পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুন নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২ নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে এতিম শিশুদের সঙ্গে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
৮৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। এ সময় উপজেলার বিভিন্ন ফার্মেসি ও কসমেটিকস দোকানে তদারকি করা হয়।
অভিযানকালে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মোগরাপাড়া চৌরাস্তায় জলিল প্লাজায় অবস্থিত রবিউল ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ অবৈধ কসমেটিকস সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নূরা বেপারী মার্কেটে অবস্থিত তামান্না কসমেটিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় বাজার তদারকি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান এ ধরনের অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস টিম, যা পুলিশের উপপরিদর্শকের নেতৃত্বে দায়িত্ব পালন করে। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট