1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর নিরাপত্তা টহল ও চেকপোস্ট জোরদার মানবিকতায় সোনারগাঁ জি. আর. ২০১৭ ব্যাচ: ৪৩ পরিবারে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল সম্পন্ন ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা সর্বস্তরের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ সানোয়ার সরকার চিটাগাং রোড ও কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়: র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের অভিযানে ৮৫০০ টাকা জরিমানা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু আহমেদ ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

মানবিকতায় সোনারগাঁ জি. আর. ২০১৭ ব্যাচ: ৪৩ পরিবারে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল সম্পন্ন

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
৫১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

প্রচার নয়, বরং প্রকৃত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সোনারগাঁর ঐতিহাসিক আমিনপুর মাঠে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা।

এবারের আয়োজনের বিশেষত্ব ছিল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছানো। ব্যাচের বন্ধুরা ইফতারের আগে ৪৩টি অসহায় পরিবারের বাসায় বাসায় গিয়ে প্রয়োজনীয় ঈদ সামগ্রী পৌঁছে দিয়ে আসেন। এছাড়া ২ জনকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। লোকচক্ষুর অন্তরালে প্রকৃত অভাবীদের হাতে উপহার তুলে দেওয়ার এই প্রচেষ্টা স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের পর ঐতিহাসিক আমিনপুর মাঠে ব্যাচের বন্ধুদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশি বন্ধুদের পাশাপাশি প্রবাসে অবস্থানরত বন্ধুরা ভার্চুয়ালি ও আর্থিকভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। মূলত তাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৯ সাল থেকে টানা ষষ্ঠ বছরের মতো এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো।
উল্লেখ্য যে, ২০১৯ সাল থেকে ২০১৭ ব্যাচ তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। বন্ধুদের মতে, আমিনপুর মাঠের এই ইফতার মাহফিল যেমন তাদের বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে, তেমনি অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়া তাদের মানসিক প্রশান্তি দেয়।
আয়োজকরা জানান:
“আমরা চেয়েছি মানুষ যেন লাইনে দাঁড়িয়ে সাহায্য না নিয়ে সম্মানের সাথে নিজ ঘরে বসে আমাদের উপহার পায়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট