Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর নিরাপত্তা টহল ও চেকপোস্ট জোরদার

By একুশে বাংলা নিউজ
March 20, 2026 1 Min Read
0

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর নিরাপত্তা টহল ও চেকপোস্ট জোরদার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১১। ঈদুল ফিতরের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বিপুল সংখ্যক মানুষ নারায়ণগঞ্জ ছাড়ছে। ফলে শহরসহ আশেপাশের অনেক আবাসিক এলাকা তুলনামূলক ফাঁকা হয়ে পড়ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কা বেড়ে যায়। একইসঙ্গে ঈদকে কেন্দ্র করে মহাসড়কগুলোতেও ডাকাতির ঝুঁকি বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটে, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১১ কর্তৃক জেলার বিভিন্ন আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে...
৪৬৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১১।
ঈদুল ফিতরের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বিপুল সংখ্যক মানুষ নারায়ণগঞ্জ ছাড়ছে। ফলে শহরসহ আশেপাশের অনেক আবাসিক এলাকা তুলনামূলক ফাঁকা হয়ে পড়ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কা বেড়ে যায়। একইসঙ্গে ঈদকে কেন্দ্র করে মহাসড়কগুলোতেও ডাকাতির ঝুঁকি বৃদ্ধি পায়।
এই প্রেক্ষাপটে, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১১ কর্তৃক জেলার বিভিন্ন আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
র‍্যাব-১১ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
র‍্যাব-১১ জনগণকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মানবিকতায় সোনারগাঁ জি. আর. ২০১৭ ব্যাচ: ৪৩ পরিবারে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল সম্পন্ন

Next

শেষ হতে চলছে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ