Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্টে সিদ্ধিরগঞ্জে দুই ক্লিনিকে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

By একুশে বাংলা নিউজ
April 1, 2026 1 Min Read
0

র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্টে সিদ্ধিরগঞ্জে দুই ক্লিনিকে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অদ্য ৩১ মার্চ ২০২৬ ইং, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, প্রথমে জালকুড়িতে অবস্থিত জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কদমতলী এলাকায় অবস্থিত কদমতলী জেনারেল...
৩১৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য ৩১ মার্চ ২০২৬ ইং, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রথমে জালকুড়িতে অবস্থিত জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে কদমতলী এলাকায় অবস্থিত কদমতলী জেনারেল হাসপাতাল-এ অভিযান চালানো হয়। অভিযানকালে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
তবে অভিযানের সময় হাসপাতালের মালিকপক্ষের কাউকে উপস্থিত না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে হাসপাতাল পরিচালনার সকল বৈধ কাগজপত্র নিয়ে সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জে হাজির হওয়ার শর্তে হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Next

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ