Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

By একুশে বাংলা নিউজ
April 7, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ সুবর্ণা (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পরিচালিত এ অভিযানে ধৃত আসামির নিজ বসতবাড়ি থেকে মাদকদ্রব্যটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুবর্ণা (৪২) উপজেলার পূর্ব জাংগাল এলাকার বাসিন্দা। তিনি নজরুল ইসলামের স্ত্রী এবং জুলেখা বেগমের মেয়ে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার একটি চৌকস দল এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ধৃত আসামির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর জনাব মোঃ আরিফ হোসেন।...
৫০৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ সুবর্ণা (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পরিচালিত এ অভিযানে ধৃত আসামির নিজ বসতবাড়ি থেকে মাদকদ্রব্যটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুবর্ণা (৪২) উপজেলার পূর্ব জাংগাল এলাকার বাসিন্দা। তিনি নজরুল ইসলামের স্ত্রী এবং জুলেখা বেগমের মেয়ে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার একটি চৌকস দল এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ধৃত আসামির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর জনাব মোঃ আরিফ হোসেন। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী এমন অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফতুল্লার সস্তাপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

সোনারগাঁয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজন আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ