
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ রিফাদ উদ্দিন ও এএসআই সম্রাট সরদারসহ একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় কাঁচপুর থেকে চেঙ্গাইনগামী সড়কের জনৈক ফারুকের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো—১) মোঃ সোহেল (৩৮), পিতা: জাফর আলী, গ্রাম: সোনাপুর (নজুর বাড়ির ভাড়াটিয়া), ইউনিয়ন: কাঁচপুর, থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
২) রাকিব হোসেন (২৬), পিতা: আব্দুল মতিন, স্থায়ী ঠিকানা: গ্রাম ফতেপুর দরিকান্দি, ইউনিয়ন: সনমান্দি, থানা: সোনারগাঁ; বর্তমান ঠিকানা: সোনাপুর (নজুর বাড়ির ভাড়াটিয়া), ইউনিয়ন: কাঁচপুর, জেলা: নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।