1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত খানপুর ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট: ৪ দালাল আটক, কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন মাদকমুক্ত সোনারগাঁ গড়তে জনগণের সহযোগিতা জরুরি: ওসি মহিববুল্লাহ সোনারগাঁয়ে অভিযানে ৩০ পিস মাদকসহ কারবারি আটক ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা ৭ হাজার টাকা সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
১৯৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: মহীববুল্লাহ এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নি:) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ নবী হোসেন (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আমির হোসেন এবং মাতা মিলন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে জব্দ তালিকা প্রস্তুত করে তা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট