মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে
৩১০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির পাশে ফজলুলের বাড়ির সামনে মাঠে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ মোঃ রাসেল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তিনি লক্ষীপুর জেলার চরঘুটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাসমানভাবে বসবাস করছিলেন।
আটককৃত আসামির হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩,০০০ টাকা।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা নং-৭৪, তারিখ ২৩/০৪/২০২৬ ইং রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews