1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
অবহেলিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ‘স্বাবলম্বী সারথী প্রকল্প’ ঘোষণা: শ্রমিক দিবসে মানবাধিকার কমিশনের উদ্যোগ রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর হামলা ও উচ্ছেদ অভিযান সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার সিদ্ধিরগঞ্জে ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১ সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১ কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর হামলা ও উচ্ছেদ অভিযান

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
২১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় কথিত মাদক ব্যবসায়ী রবিউলের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর যুবদলের সভাপতি পরিচয়দানকারী রবিউল দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে রসুলপুর, বরাব, কামালনগর, মুগরাকুল ও পবনকুল এলাকায় মাদকের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, রসুলপুর ইটখোলা মাঠসংলগ্ন ইট ও বালুর গদির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করা হতো। এছাড়াও রবিউল বাহিনীর বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজি, ফিটিংবাজি, মামলা বাণিজ্য, পুলিশ দিয়ে হয়রানি এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগও রয়েছে।
স্থানীয়রা আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রবিউলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা দায়ের হয়েছিল। তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে উচ্ছেদ অভিযান চালায়।
এলাকাবাসীর অভিযানের খবর পেয়ে রবিউল ও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তার আস্তানায় ভাঙচুর ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্থানীয়দের দাবি, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট