Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, রয়েছে ১৪ মামলা

By একুশে বাংলা নিউজ
May 9, 2026 1 Min Read
0

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, রয়েছে ১৪ মামলা

তরিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-১১ সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহেল দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল এবং আধিপত্য বিস্তার করে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন এবং পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়াও নতুন ভবন বা স্থাপনা নির্মাণের সময় তার বাহিনীকে মোটা অঙ্কের টাকা না দিলে কাজ বন্ধ...
৪১৩

তরিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব-১১ সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহেল দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল এবং আধিপত্য বিস্তার করে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন এবং পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে।
এছাড়াও নতুন ভবন বা স্থাপনা নির্মাণের সময় তার বাহিনীকে মোটা অঙ্কের টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া ও শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটত বলে অভিযোগ রয়েছে।
র‍্যাব জানায়, সোহেল তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের পৈতৃক জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখল করত। অনেক ক্ষেত্রে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেওয়া কিংবা পেশিশক্তি প্রয়োগ করে উচ্ছেদ করার ঘটনাও ঘটেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, বন্দরের মদনপুর ও আশপাশের এলাকায় তার নিয়ন্ত্রণে মাদক ব্যবসার একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে। তার তত্ত্বাবধানে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা চলত বলে অভিযোগ রয়েছে।
র‍্যাব-১১ আরও জানায়, সোহেলের অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেলের পিতা আনোয়ার হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানাসহ নারায়ণগঞ্জের বন্দর থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next

সোনারগাঁ থানার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ