Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদন

আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী

By একুশে বাংলা নিউজ
June 27, 2026 1 Min Read
0

আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ কুতুববাগ দরবার শরীফের পীর ও মুর্শিদ হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী, কুতুববাগী কেবলাজান বলেছেন, ১০ই মহরম কারবালা প্রান্তরে আখেরি নবীর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাদিয়াল্লাহু তা’আলা আনহু)-এর মহান আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা আমাদেরকে অনুসরণ করতে হবে। পবিত্র আশুরা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গভির রাতে কুতুববাগ দরবার শরীফে আয়োজিত এক দ্বীনি জলসায় তিনি এ মন্তব্য করেন। প্রতিবছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার ৩৪ ইন্দিরা রোডের কুতুববাগ দরবার শরীফে রাতভর ওয়াজ মাহফিল, কোরআনখানি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এই দ্বীনি জলসায় দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশ থেকে হাজার হাজার জাকের, মুরিদ,...
২৬০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
কুতুববাগ দরবার শরীফের পীর ও মুর্শিদ হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী, কুতুববাগী কেবলাজান বলেছেন, ১০ই মহরম কারবালা প্রান্তরে আখেরি নবীর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাদিয়াল্লাহু তা’আলা আনহু)-এর মহান আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা আমাদেরকে অনুসরণ করতে হবে।
পবিত্র আশুরা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গভির রাতে কুতুববাগ দরবার শরীফে আয়োজিত এক দ্বীনি জলসায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিবছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার ৩৪ ইন্দিরা রোডের কুতুববাগ দরবার শরীফে রাতভর ওয়াজ মাহফিল, কোরআনখানি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
এই দ্বীনি জলসায় দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশ থেকে হাজার হাজার জাকের, মুরিদ, ভক্ত, আশেকান যোগ দেন এবং জিকির-আসগার, ইবাদত-বন্দেগিতে অংশ নেন। প্রখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন-হাদিসের আলোকে ১০ই মহরমের তাৎপর্য নিয়ে বিস্তারিত বয়ান পেশ করেন।
খাজাবাবা কুতুববাগী বলেন, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর যার যতটুকু ভালোবাসা, তার ঈমান ততটুকু। আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং সত্য-ন্যায়ের প্রতি অবিচল আত্মত্যাগের শিক্ষাই আশুরার মূল শিক্ষা।
এই শিক্ষায় নিজেদের পরিশুদ্ধ আত্মার অধিকারী হওয়ার জন্য তিনি ধর্মপ্রাণ প্রতিটি মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন।
সারারাত ইবাদত-বন্দেগি শেষে বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই দ্বীনি জলসা শেষ হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি

Next

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ