শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি সোনারগাঁ থানার অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন

জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
৩৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নারায়ণগঞ্জের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবি খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার মজুমদার টিম্বার অ্যান্ড স’মিলের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে জালাল উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারচরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবরাং এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews