Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে মূল্য তালিকা না থাকায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

By একুশে বাংলা নিউজ
June 29, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে মূল্য তালিকা না থাকায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মান্নান নামে এক মাংস ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করার প্রমাণ পাওয়া...
৩৮৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মান্নান নামে এক মাংস ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করার প্রমাণ পাওয়া যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, এ ধরনের অনিয়মের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মো. মান্নানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সোনারগাঁবাসী, চরম ভোগান্তিতে জনজীবন

Next

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ