বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
৬০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার খায়রুল ইসলাম কুমিল্লা জেলার তাবিতলা ব্রাহ্মণপাড়া এলাকার আব্দুল খলিলের ছেলে। বর্তমানে তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার মফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু রহমান জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা পাশের একটি দোকানে গেলে সেই সুযোগে ভাড়া বাসায় থাকা খাইরুল ইসলাম বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্তকে আটক করে। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত খাইরুল ইসলামকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews