বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
৭১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, বিভিন্ন মামলার এজাহার ও গণমাধ্যম সূত্র অনুযায়ী গিট্টু রিপন ফতুল্লার মাসদাইর এলাকার কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। তিনি মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন বলেও জানায় র‍্যাব।

র‍্যাবের তথ্যমতে, গত ৫ মে ২০২৬ ফতুল্লা থানার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার বিষয়ে গোপন তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় গিট্টু রিপন তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিনজন র‍্যাব সদস্যকে গুরুতর আহত করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১-এর সদর কোম্পানি এবং র‍্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‍্যাব সদস্যদের ওপর হামলার মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি গিট্টু রিপনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি, মাদক চোরাচালানসহ ডজনেরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews