সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় পুলিশ রেলস্টেশনের সামনে থেকে ইমন (২১) নামে এক তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে নগরীর আড়ংঘাটা রেলস্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমন আড়ংঘাটা থানার সোবহান শেখের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইমনকে গুলি করে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে। নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, স্থানীয় লোকজন বিকেল সাড়ে ৫টার দিকে রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

দ্রুত পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews