রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে ইয়াবা পাচার: র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে চুরি, ছিনতাই, এবং মাদকের বিরুদ্ধে সমাজ বাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ উন্নয়ন কর্মকাণ্ডে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না: বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে ইয়াবা পাচার: র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
৪৮

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার সবুজ (২৯)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুইজন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews