সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের হাতে হোক স্বপ্নের ব্যাট-বল, মাদক নয়—সমাজসেবক মাসুম রানার আহ্বান সোনারগাঁয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে ইয়াবা পাচার: র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে চুরি, ছিনতাই, এবং মাদকের বিরুদ্ধে সমাজ বাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ উন্নয়ন কর্মকাণ্ডে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না: বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ

তরুণদের হাতে হোক স্বপ্নের ব্যাট-বল, মাদক নয়—সমাজসেবক মাসুম রানার আহ্বান

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
৭৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম সাইদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এ উৎসবমুখর পরিবেশে মুখোমুখি হয় কদম রসুল একাদশবড় রায়পাড়া ফাইটার্স

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সমাজসেবক মাসুম রানা। তিনি খেলোয়াড় হিসেবে নয়, কদম রসুল একাদশের প্রতিনিধি ও সমর্থক হিসেবে দলের সঙ্গে সময় কাটান। ক্রীড়াবান্ধব সাজে তার প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিকতা দর্শক, খেলোয়াড় ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

খেলার বিরতিতে উপস্থিত দর্শক, খেলোয়াড় ও তরুণদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মাসুম রানা বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। মাঠে যত বেশি তরুণের পদচারণা বাড়বে, ততই তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।”

তিনি আরও বলেন, অভিভাবক ও সমাজের সচেতন মানুষদের উচিত সন্তানদের খেলাধুলা, শিক্ষা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উৎসাহিত করা। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট এবং তরুণদের প্রাণচাঞ্চল্য। উপস্থিত সবার কণ্ঠে যেন একটাই প্রত্যয় ধ্বনিত হচ্ছিল—

“মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন। সুস্থ তরুণ, সুন্দর আগামী—এটাই আমাদের অঙ্গীকার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews