রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অতিবৃষ্টিতে হামছাদী মুসলিম পাড়ার রাস্তা ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে চেয়ারম্যান মামুন কাঁচপুরে শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার বৈদ্যেরবাজারে জলাবদ্ধতায় দুর্ভোগ, পানি নিষ্কাশনে উদ্যোগ চেয়ারম্যান মামুনের চৌরাস্তা-নবীগঞ্জ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পিরোজপুর ইউনিয়নে উন্নয়নে নতুন নেতৃত্বের প্রত্যাশা, আলোচনায় মাসুম রানা আমের ক্যারেটের আড়ালে ফেয়ারডিল পাচার: র‍্যাব-১১-এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার, গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বাবাকে হত্যা: প্রধান আসামি নোবেল র‍্যাব-১১ এর হাতে গ্রেপ্তার রূপগঞ্জে র‍্যাব-১১-এর অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১

অতিবৃষ্টিতে হামছাদী মুসলিম পাড়ার রাস্তা ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে চেয়ারম্যান মামুন

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
৪৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী মুসলিম পাড়ায় অতিবৃষ্টির কারণে একটি রাস্তার নিচের মাটি সরে গিয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির পানিতে হামছাদী মুসলিম পাড়ায় রশিদ প্রধানের বাড়ির পাশের রাস্তার নিচের মাটি সরে যায়। ফলে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।

এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি জানতে পেরে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আজ সরেজমিনে ক্ষতিগ্রস্ত রাস্তাটি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে রাস্তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আগামীকালের মধ্যেই রাস্তাটির প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নিতে বলেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার সংস্কারকাজ শুরু করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত কাজ সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews