Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁ

হারিয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

By একুশে বাংলা নিউজ
August 11, 2026 1 Min Read
0

হারিয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া থেকে সোনারগাঁ পৌরসভা সংযোগ সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি সরেজমিনে সড়কটির উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক নির্মাণকাজের অগ্রগতি, কাজের মান এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সড়কটির নির্মাণকাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেন তিনি। আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনসাধারণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়নকাজ...
৭১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া থেকে সোনারগাঁ পৌরসভা সংযোগ সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১১ আগস্ট) তিনি সরেজমিনে সড়কটির উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক নির্মাণকাজের অগ্রগতি, কাজের মান এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সড়কটির নির্মাণকাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনসাধারণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়নকাজ অবশ্যই নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন করতে হবে। সড়কটি যেন দীর্ঘদিন টেকসই থাকে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, উন্নয়নকাজে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিতভাবে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হারিয়া থেকে সোনারগাঁ পৌরসভা সংযোগ সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

পিরোজপুরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার মাসুম রানার

Next

সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ