Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁ

সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা

By একুশে বাংলা নিউজ
August 11, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুত এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী রাখার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈঁশাখা মিষ্টি ঘরকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ...
৭৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুত এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী রাখার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈঁশাখা মিষ্টি ঘরকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহায়তা করেন মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং বায়েজিদ পেশকার, কাঁচপুর রাজস্ব সার্কেল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে ফাইরুজ তাসনিম বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নীতিমালা অনুসরণ না করে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

হারিয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

Next

জালকুড়িতে গৃহবধূ তানিয়া হত্যা: পিবিআইয়ের হাতে স্বামী সোহাগ গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ