Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অর্থনীতিনারায়ণগঞ্জসারা দেশসোনারগাঁ

সোনারগাঁয়ে ‘জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা

By একুশে বাংলা নিউজ
August 12, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ‘জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ‘জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা এ...
৬৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ‘জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা এ কে এম মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। তিনি কর্মশালায় জামদানি শিল্পের সমস্যা, সম্ভাবনা, নকশার উন্নয়ন ও শিল্পীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় সোনারগাঁ উপজেলার জামদানি বয়নশিল্পের ১৫ জন শিল্পীসহ স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা জামদানি শিল্পের ঐতিহ্য ধরে রাখা, নতুন প্রজন্মকে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা, আধুনিক নকশা সংযোজন এবং দেশ-বিদেশে জামদানির বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ এবং জামদানি শিল্পী আবু তাহের, রিনা বেগম, মোহাম্মদ আলী, কোহিনুর আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, জামদানি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বিশ্বজুড়ে সমাদৃত একটি কারুশিল্প। এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের দক্ষতা উন্নয়ন, নকশায় বৈচিত্র্য আনা এবং বাজারজাতকরণে আধুনিক সুযোগ সৃষ্টি করা গেলে জামদানি শিল্প আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিল্পীদের ন্যায্য মূল্য নিশ্চিত করাও জরুরি বলে মত দেন তারা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

জালকুড়িতে গৃহবধূ তানিয়া হত্যা: পিবিআইয়ের হাতে স্বামী সোহাগ গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ