Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁ

বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

By একুশে বাংলা নিউজ
August 16, 2026 1 Min Read
0

বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ  প্রতিনিধি: বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ বহু মানুষের জীবিকার প্রধান উৎস। আধুনিক প্রযুক্তি, উন্নত চাষ পদ্ধতি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কাজে লাগাতে পারলে সোনারগাঁয়ের মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। রোববার (১৬ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল— ‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। উপজেলা...
৬৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ  প্রতিনিধি:

বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ বহু মানুষের জীবিকার প্রধান উৎস। আধুনিক প্রযুক্তি, উন্নত চাষ পদ্ধতি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কাজে লাগাতে পারলে সোনারগাঁয়ের মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

রোববার (১৬ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল— ‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এমপি মান্নান বলেন, নদী-খাল, পুকুর ও অন্যান্য জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় চাষি ও সাধারণ মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সফলতার স্বীকৃতি হিসেবে সোনারগাঁয়ের তিনজন মৎস্য চাষির হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।

এছাড়া অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ