Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

খেলাধুলানারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

সোনারগাঁও ০৪-এর ৮–৬ গোলের রোমাঞ্চকর জয়

By একুশে বাংলা নিউজ
August 20, 2026 1 Min Read
0

সোনারগাঁও ০৪-এর ৮–৬ গোলের রোমাঞ্চকর জয়

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ উত্তেজনাপূর্ণ এক প্রীতি ফুটবল ম্যাচে হিরাঝিল এসএসসি-২০০৪ ব্যাচকে ৮–৬ গোলে হারিয়েছে সোনারগাঁও এসএসসি-২০০৪ ব্যাচ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি একপর্যায়ে রূপ নেয় গোলের উৎসবে। শেষ পর্যন্ত ১৪ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জয় তুলে নেয় সোনারগাঁও ০৪। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একের পর এক গোলের ফলে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আনন্দ। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচটি হয়ে ওঠে জমজমাট ও উপভোগ্য। নির্ধারিত সময়ের খেলা শেষে ৮–৬ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সোনারগাঁও ০৪। সোনারগাঁও এসএসসি-২০০৪ ব্যাচের হয়ে মাঠে নামেন আলমগীর, রুবেল, জালাল, ফয়সাল, হাবিব, ইউসুফ, আল আমিন...
৪৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

উত্তেজনাপূর্ণ এক প্রীতি ফুটবল ম্যাচে হিরাঝিল এসএসসি-২০০৪ ব্যাচকে ৮–৬ গোলে হারিয়েছে সোনারগাঁও এসএসসি-২০০৪ ব্যাচ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি একপর্যায়ে রূপ নেয় গোলের উৎসবে। শেষ পর্যন্ত ১৪ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জয় তুলে নেয় সোনারগাঁও ০৪।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একের পর এক গোলের ফলে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আনন্দ। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচটি হয়ে ওঠে জমজমাট ও উপভোগ্য। নির্ধারিত সময়ের খেলা শেষে ৮–৬ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সোনারগাঁও ০৪।

সোনারগাঁও এসএসসি-২০০৪ ব্যাচের হয়ে মাঠে নামেন আলমগীর, রুবেল, জালাল, ফয়সাল, হাবিব, ইউসুফ, আল আমিন ও আমিনুল। অন্যদিকে হিরাঝিল এসএসসি-২০০৪ ব্যাচের হয়ে খেলেন আলাল, সম্রাট, নুরুজ্জামান, হান্নান, সুমন, মেসবাহ, আদর সোহাগ ও ফসিউল।

প্রীতি ম্যাচ দেখতে দুই ব্যাচের বন্ধুদের পাশাপাশি পূণ্য, দিদার, জোয়ার্দার, রওশন, তানিয়া, মুক্তা, হাফিজুর, আনোয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘদিন পর বন্ধুদের মিলন, খেলাধুলা, সৌহার্দ্য এবং পুরোনো দিনের স্মৃতিচারণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। প্রতিযোগিতার পাশাপাশি বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে দেয় এ প্রীতি ম্যাচ।

শেষ পর্যন্ত ৮–৬ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে সোনারগাঁও এসএসসি-২০০৪ ব্যাচের খেলোয়াড়রা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে প্রায় চার বছর লন্ডনে প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনায় ভাইয়ের নিয়ন্ত্রণের অভিযোগ

Next

সরকারি রাস্তা দখল করে কাঠের ব্যবসা, সোনারগাঁয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ