বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক জেনারেল মেম্বার শামসুল হকের রোগমুক্তি কামনায় পরিবারের দোয়া প্রার্থনা।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক জেনারেল মেম্বার এবং বিসিক শিল্প নগরীর নির্মাণ কমিটির সাবেক চেয়ারম্যান জনাব শামসুল হক বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তাঁর এই সংকটময় মুহূর্তে পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ব্যবসায়ী সম্প্রদায় এবং অত্র এলাকার সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
তার এই অসুস্থতার সময়ে শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন তার ভাগিনা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) বাংলাদেশ ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার জার্নালিস্ট হারুন অর রশিদ,
এক বিবৃতিতে হারুন অর রশিদ বলেন, “জনাব শামসুল হক একজন ব্যবসায়ী ও সমাজসেবক।
তাঁর বর্ণিল কর্মজীবনে তিনি বহু সেবামূলক ও উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
আজ তিনি মৃত্যুশয্যায়। আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”
এই গুণী ব্যক্তির সুস্থতার জন্য তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীসহ নারায়ণগঞ্জ বাসির নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।