সোনারগাঁ থানার বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় ২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন এবং অন্যান্য মামলায় ৩ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতা জোরদার করা হয়েছে।