Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁ

পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁর চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

By একুশে বাংলা নিউজ
August 31, 2026 1 Min Read
0

পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁর চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীলমন্দী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেডকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, গত ৯ জুন অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দল কারখানাটি সরেজমিন পরিদর্শন করে। এ সময় কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে ইটিপির নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তরল বর্জ্যে বিওডি ৭৬ মিলিগ্রাম/লিটার, সিওডি ৪২৯ মিলিগ্রাম/লিটার, টিএসএস ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯.১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তরের...
৮৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীলমন্দী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেডকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৩১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, গত ৯ জুন অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দল কারখানাটি সরেজমিন পরিদর্শন করে। এ সময় কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে ইটিপির নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

পরীক্ষায় তরল বর্জ্যে বিওডি ৭৬ মিলিগ্রাম/লিটার, সিওডি ৪২৯ মিলিগ্রাম/লিটার, টিএসএস ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯.১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তরের মতে, এসব উপাদানের মাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য সীমার বাইরে রয়েছে। এতে প্রতিষ্ঠানটির পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়। এর ভিত্তিতে চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান এবং আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সোনারগাঁয়ে বর্ণিল আয়োজনের প্রস্তুতি, উৎসবের আমেজে নেতাকর্মীরা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ